ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্লিপার বাসের অনুমোদনের তথ্য চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 7

দেশে কতটি স্লিপার বাস চলাচল করছে, কতটির বৈধ অনুমোদন রয়েছে এবং একই রেজিস্ট্রেশন নম্বরে একাধিক বাস চলার অভিযোগে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—এসব বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ জুলাই) এ-সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

আদালত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে মহাসড়কে চলাচলের অনুমোদন পাওয়া স্লিপার বাসের সংখ্যা জানতে চেয়েছেন। একই সঙ্গে বাস্তবে কতটি স্লিপার বাস চলাচল করছে এবং একই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একাধিক বাস পরিচালনার অভিযোগে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দিতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া স্লিপার বাস মালিক সমিতির অধীনে পরিচালিত সব বাসের রেজিস্ট্রেশন নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা আদালতে জমা দিতে সমিতিকেও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। রিটে সড়ক নিরাপত্তার স্বার্থে অনুমোদনহীন স্লিপার বাস চলাচল বন্ধে স্থগিতাদেশ চাওয়া হয়।

রিটের সঙ্গে অনুমোদন ছাড়াই স্লিপার বাস চলাচল ও একই নম্বরপ্লেট ব্যবহারের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্লিপার বাসের অনুমোদনের তথ্য চাইলেন হাইকোর্ট

সর্বশেষ আপডেট ০৪:০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬