ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদকে সমর্থনের দাবি

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ১০:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 82

রায়পুরায় মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদকে সমর্থনের দাবি

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও দীর্ঘদিনের রাজনৈতিক নেতা ডা. ফরিদ আহমেদকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্প্রতি তারা নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের কাছে এ দাবি জানান। নেতাকর্মীদের ভাষ্য, ডা. ফরিদ আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মির্জানগর ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে তিনি মামলা, হামলা ও কারাবরণের মতো নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। দলের কঠিন সময়েও নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

নেতাকর্মীরা বলেন, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভয়-ভীতি উপেক্ষা করে ডা. ফরিদ আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কৌশলের কারণে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন বলে দাবি করেন তারা। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের পক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ প্রচারে সক্রিয় ছিলেন তিনি।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, ডা. ফরিদ আহমেদ একজন সহজ-সরল ও ত্যাগী নেতা হিসেবে এলাকায় পরিচিত। পল্লিচিকিৎসক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছেন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। এসব কারণে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তাকে দলীয় সমর্থন দেওয়া হলে তিনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন তারা।

ডা. ফরিদ আহমেদ বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে মির্জানগর ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নিতে তিনি কাজ করতে চান। নব্য ও হাইব্রিডমুক্ত বিএনপি গড়ে তুলতে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে মির্জানগর ইউনিয়নকে আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, হাটবাজার, রাস্তাঘাট ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করার পাশাপাশি জনগণের পরামর্শ ও সহযোগিতা চান তিনি।

ডা. ফরিদ আরও বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন, তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান ডা. ফরিদ আহমেদ। একই সঙ্গে হাইব্রিডমুক্ত বিএনপি গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. ফরিদ আহমেদকে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়ার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, মির্জানগর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ফারুক মোল্লা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান ফরাজী, ইউনিয়ন যুবদলের সহসভাপতি কামাল মোল্লা, আলতাফ গাজী ও বিল্লাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ডা. ফরিদ আহমেদকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থনের দাবিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন মির্জানগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদকে সমর্থনের দাবি

সর্বশেষ আপডেট ১০:৩১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬