শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলের শিশু ওয়ার্ডে আগুন
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
- সর্বশেষ আপডেট ০৭:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 64
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেখানে এখনও প্রচুর ধোঁয়া রয়েছে।
তিনি বলেন, সদর ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট হাসপাতালে যাচ্ছে। ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ জানা যাবে।





























