ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবদেক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ১২:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 79

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা হলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ এবং সদস্য নাফিউল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপকে সাংগঠনিক পদ এবং নাফিউল ইসলামকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

একইদিনে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন কথা জানিয়েছে ছাত্রদল।

এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ কতৃপক্ষ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

সর্বশেষ আপডেট ১২:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬