ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিটপি কর্মীদের ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

অর্থনৈতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 38

বিটপি কর্মীদের ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক

চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মীরা ব্র্যাক ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবার পাশাপাশি দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণে সহায়ক নানা ফাইন্যান্সিয়াল সল্যুশন পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস, এফডি এবং এমপ্লয়ি ব্যাংকিংয়ের অন্যান্য বিশেষ সুবিধা।

বিটপি গ্রুপ দেশের একটি বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান। তৈরি পোশাক, বিজ্ঞাপন, ইভেন্ট ম্যানেজমেন্ট, মৎস্য ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে। গ্রুপটির চারটি বড় তৈরি পোশাক কারখানা রয়েছে, যেখানে জ্যাকেট, অ্যাক্টিভওয়্যার, ডেনিম, নন-ডেনিম ও সিন্থেটিক পোশাক তৈরি করা হয়।

গত ২৫ আগস্ট ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিটপি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিরান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, এমপ্লয়ি ব্যাংকিংয়ের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার জেবুন নাহারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটপি গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মোরশেদুল হক, এইচআর, অ্যাডমিন অ্যান্ড সাসটেইনেবিলিটির জেনারেল ম্যানেজার মো. এমদাদুল করিম এবং ফাইন্যান্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিজিএম মো. জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, তাদের ক্রমবর্ধমান এমপ্লয়ি ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর কর্মীদের জন্য ব্যাংকিং আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্য রয়েছে। গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিনির্ভর সেবা ও বিভিন্ন ফাইন্যান্সিয়াল সল্যুশন দেওয়ার মাধ্যমে বিভিন্ন খাতের পেশাজীবীদের আর্থিক অগ্রগতিতে সহযোগিতা করতে ব্যাংকটি কাজ করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিটপি কর্মীদের ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

সর্বশেষ আপডেট ০৬:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬