ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 18

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

রাজধানীর বনশ্রীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ তিসা (৩১) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া আহমেদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।

নিহতের ভাই এনাম আহমেদ জানান, পেশাগত কাজে বাসা থেকে মোটরসাইকেলে বের হয়েছিলেন তাসপিয়া। সন্ধ্যায় তারা খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে দুই বাসের চাপায় তার মৃত্যু হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহনসহ দুটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর রমজান পরিবহনের বাসসহ দুটি বাসই জব্দ করা হয়েছে। একই সঙ্গে বাস দুটির চালক ও হেলপারদের আটক করেছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকার মৃত্যু

সর্বশেষ আপডেট ১১:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬