ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ইয়ারুল ইসলাম, সাতক্ষীরা
  • সর্বশেষ আপডেট ০১:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 142

শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় শুভঙ্কর মণ্ডল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বংশীপুর এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মণ্ডল খুলনার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের দুর্গাপদ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা শুভঙ্করকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা আরও জানান, শুভঙ্কর মুন্সীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কয়রায় ফেরার পথে বংশীপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬