ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
  • সর্বশেষ আপডেট ০১:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

চাঁদপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, সড়ক অবরোধ

চাঁদপুরের মতলব দক্ষিণে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ বাসচালককে আটক করে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার (২৬) ঘটনাস্থলেই মারা যান।

আহতরা হলেন অটোরিকশাচালক রোমান হোসেন (৪৫), খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। নিহত সাদিয়া আহত খোরশেদা বেগমের পুত্রবধূ, জিলানীর ভাবি এবং পারভীনের ছোট ভাইয়ের স্ত্রী। সাদিয়ার স্বামী ইসমাইল হোসেন সৌদি আরবে থাকেন। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন মো. ইয়াছিন মিয়া জানান, তার জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) শুক্রবার রাত ৭টার দিকে অসুস্থ হয়ে মারা যান। শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফনের সময় নির্ধারিত ছিল। এ কারণে পরিবারের সদস্যরা সকালে অটোরিকশায় করে সেখানে যাচ্ছিলেন।

তিনি বলেন, সকাল ৬টার দিকে তারা বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সাদিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং অন্যরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর স্থানীয়রা জৈনপুর পরিবহনের বাসচালক কাউসারকে আটক করে নাগদা বড় বাড়ির মসজিদসংলগ্ন কাছারি ঘরে রাখেন। একই সঙ্গে সড়কে বাস চলাচল বন্ধ করে দেন তারা।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বাসচালক কাউসারকে আটক করেন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি থানায় নেওয়া হয়। কাউসারের বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসচালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদপুরে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, সড়ক অবরোধ

সর্বশেষ আপডেট ০১:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬