দীঘিনালায় নার্সিং পড়ুয়া সপ্তপূর্ণার পাশে সেনাবাহিনী
- সর্বশেষ আপডেট ০১:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 48
খাগড়াছড়ির দীঘিনালায় আর্থিক সংকটে উচ্চশিক্ষা চালিয়ে যেতে হিমশিম খাওয়া বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থী সপ্তপূর্ণা চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। তার পড়াশোনা অব্যাহত রাখতে জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামের বাসিন্দা সুমিত চাকমার মেয়ে সপ্তপূর্ণা চাকমার হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
সপ্তপূর্ণা বর্তমানে ঢাকার একটি বেসরকারি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন। চার বোনের মধ্যে তিনি সবার বড়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার উচ্চশিক্ষার খরচ বহন করা দিন দিন কঠিন হয়ে পড়ছিল। এ অবস্থায় পড়াশোনা যাতে বন্ধ হয়ে না যায়, সে জন্য তার পাশে দাঁড়িয়েছে দীঘিনালা জোন।
সহায়তা পাওয়ার পর সপ্তপূর্ণা চাকমা ও তার পরিবার বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সেনাবাহিনীর এই সহযোগিতা সপ্তপূর্ণার উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






























