ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে নাসিং-কম্পিউটার প্রশিক্ষণ

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দীঘিনালা
  • সর্বশেষ আপডেট ০৩:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে নাসিং-কম্পিউটার প্রশিক্ষণ

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে ধাত্রীবিদ্যা ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

সোমবার সকাল ১০টায় দীঘিনালা জোনের আওতাধীন বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলা থেকে বাছাই করা পাহাড়ি জনগোষ্ঠীর ২০ জন নারীকে ধাত্রীবিদ্যা/নার্সিং এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি এবং তাদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ধাত্রীবিদ্যা ও নার্সিং প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

প্রশিক্ষণ নিতে অংশগ্রহণকারীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে এ উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে।

প্রশিক্ষণার্থীরা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন সুযোগ থেকে তারা প্রায়ই বঞ্চিত হন। এমন পরিস্থিতিতে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করবে।

এ ধরনের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে নাসিং-কম্পিউটার প্রশিক্ষণ

সর্বশেষ আপডেট ০৩:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬