ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন নতুন উপজেলা গঠনে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / 19

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার বাঙ্গরা নামে তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে নতুন উপজেলা গঠনের পাশাপাশি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিস সেট-আপও অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে বুধবার (৮ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হয়েছে।

এছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী—এই ১০টি ইউনিয়নের সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠন করা হয়েছে।

তিনটি নতুন উপজেলার জন্য প্রয়োজনীয় সরকারি দপ্তর ও প্রশাসনিক অফিসের কাঠামোও অনুমোদন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তিন নতুন উপজেলা গঠনে প্রজ্ঞাপন

সর্বশেষ আপডেট ০৮:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬