ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় হবে স্থানীয় ভোট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 37

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এক নয়। তবে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা ও সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো হবে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব অভিজ্ঞতা এবং নির্বাচন পর্যবেক্ষকদের সুপারিশ বিবেচনায় নিয়ে নির্বাচন ব্যবস্থা আরও কার্যকর ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সানাউল্লাহ বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতের নির্বাচন আরও উন্নতভাবে আয়োজন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয়। তাই সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি সর্বশেষ নির্বাচন-পরবর্তী মূল্যায়নও সম্পন্ন করেছে কমিশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় হবে স্থানীয় ভোট

সর্বশেষ আপডেট ০৪:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬