ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশিয়ান সিটিতে অভিনেত্রী সিন্ধাকে নির্যাতন

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 336

আশিয়ান সিটিতে অভিনেত্রী সিন্ধাকে নির্যাতন

বিজ্ঞাপনের কাজের প্রস্তাব দিয়ে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন অভিনেত্রী ও মডেল স্নিগ্ধা চৌধুরী। তার দাবি, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া তাকে অন্য এক নারী ভেবে হাত-পা বেঁধে নির্যাতন করেন। এ ঘটনায় তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

রোববার রাতে রাজধানীর খিলক্ষেত থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরেন স্নিগ্ধা।

তিনি জানান, ইমন নামের এক ব্যক্তি প্রায় এক মাস ধরে তাকে আশিয়ান সিটির একটি বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব দিয়ে আসছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ইমন তাকে ও তার মাকে আশিয়ান সিটিতে নিয়ে যান। সেখানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের কক্ষে প্রথমে স্বাভাবিকভাবে কথাবার্তা হয়।

স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী, রাত ৯টার দিকে বাসায় অতিথি থাকায় তার মা তাকে ইমনের কাছে রেখে চলে যান। এরপর পরিস্থিতি পাল্টে যায়। তিনি দাবি করেন, চেয়ারম্যান তাকে উদ্দেশ করে বলেন, “তোকে তো আমি তিন মাস ধরে খুঁজতেছি।” এরপর তাকে ‘জেবা তাকিয়া’ নামে এক নারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং দাবি করা হয়, ওই নারী তার কাছ থেকে টাকা নিয়ে সাত লাখ টাকার পর্দা কিনেছেন।

স্নিগ্ধা অভিযোগ করেন, একপর্যায়ে কক্ষ থেকে সবাইকে বের করে দিয়ে তার দুই পা রশি দিয়ে বেঁধে ফেলা হয়। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি তখন বিভিন্ন হুমকি দেন এবং তাকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন।

তার দাবি, ইমন তাকে ইশারায় ‘জেবা তাকিয়া’ পরিচয় মেনে নিতে বলেন। পরে তিনি জানতে পারেন, ওই নারীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং অর্থ লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল।

কান্নাজড়িত কণ্ঠে স্নিগ্ধা বলেন, তাকে কক্ষে একা রেখে হাত-পা বেঁধে মোবাইল ফোন দূরে সরিয়ে রাখা হয়। এরপর তার গলা চেপে ধরা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তের এক সহকারী তার মুখে গরম কফি ছুড়ে মারেন এবং ছুরি দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে স্নিগ্ধা বলেন, ঘটনার আগে তিনি কখনো নজরুল ইসলাম ভূঁইয়াকে দেখেননি। তিনি বলেন, “আমি যদি কোনো অপরাধ করে থাকি, আইন অনুযায়ী শাস্তি মেনে নেব। কিন্তু অন্য একজনকে ভেবে আমাকে কেন এমন নির্যাতনের শিকার হতে হলো?”

তিনি এ ঘটনায় সরকারের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়ার তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, স্নিগ্ধা চৌধুরীর অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আশিয়ান সিটিতে অভিনেত্রী সিন্ধাকে নির্যাতন

সর্বশেষ আপডেট ০৮:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬