ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের সমাপ্তি নিয়ে ইরানের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 149

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানেহ, ছবি সংগৃহীত

যুদ্ধ ও শান্তির সময় নির্ধারণের কোনো সুযোগ যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ বিবেচনায় নিয়ে তেহরান নিজস্ব সিদ্ধান্ত নেবে।

সোমবার তেহরানে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ইরানেরই। যুক্তরাষ্ট্র কোনোভাবেই যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণ করতে পারবে না।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে বাকায়ি বলেন, যুক্তরাষ্ট্র যে লক্ষ্য নিয়ে সংঘাতে জড়িয়েছে, তা অর্জন করতে পারেনি। বরং নিজেদের তৈরি পরিস্থিতির মধ্যেই তারা জটিলতায় পড়েছে।

তিনি বলেন, ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ। এসব বিষয়ে সিদ্ধান্ত কোনো চাপের মুখে নয়, বরং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হবে।

বাকায়ি আরও বলেন, প্রয়োজন যতদিন থাকবে, ততদিন ইরান নিজেদের রক্ষায় প্রস্তুত থাকবে।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর পরও দেশটি প্রতিরোধ অব্যাহত রেখেছে। পরে যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয় এবং পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতার প্রক্রিয়াও শুরু হয়েছিল।

তবে ওয়াশিংটন ওই সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুদ্ধের সমাপ্তি নিয়ে ইরানের ঘোষণা

সর্বশেষ আপডেট ০৯:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬