ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 12

ভোলার চরফ্যাশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর অংশ হিসেবে দেশব্যাপী কর্মসূচির সঙ্গে সমন্বয় করে চরফ্যাশন উপজেলা প্রশাসন এ আয়োজন করে।

বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, কয়ছর আহাম্মদ কমল, হেলাল উদ্দিন টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান মানুষের মধ্যে প্রেরণা ও প্রতিবাদের চেতনা জাগিয়ে তোলে। তাঁর সাহিত্যকর্ম আজও সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব রেখে চলেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধন ও আলোচনা সভা

সর্বশেষ আপডেট ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬