ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
  • সর্বশেষ আপডেট ০৭:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

কাপ্তাইয়ে নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম সাজিদ শাহারিয়ার সানম (২৪)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তিনি নাছির উদ্দীনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে আসে। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড়ে ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা। এ সময় স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান।

সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে নৌবাহিনীর ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিখোঁজ শিক্ষার্থী সানমের মরদেহ উদ্ধার করে।

এর আগে সানমের বন্ধু সাইফুল ইসলাম জানান, তারা নয়জন সকালে সীতা পাহাড়ে ওঠেন। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামার পর মুহূর্তের মধ্যেই সানম পানিতে তলিয়ে যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কাপ্তাইয়ে নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৭:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬