ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 125

স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংশোধনের বিল সংসদে আনা হবে। সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে থাকা কিছু বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হবে। তবে একতরফাভাবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। আজকের আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

বাজেট বরাদ্দের সময় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আর্থিক বছরের সময়সীমা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হবে। এ ক্ষেত্রে ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর করার প্রস্তাব রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। ফলে সংবিধানে থাকা সংশ্লিষ্ট বিষয়গুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে।

কিছু রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না; এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারাও আলোচনায় অংশ নিতে চাইলে সুযোগ পাবে। ডিসেম্বরের মধ্যে আলোচনাগুলো শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর এ বিষয়ে প্রতিবেদন তৈরি করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন

সর্বশেষ আপডেট ০৫:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬