ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ না হলে ফ্যাসিবাদ যাবে না: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
  • সর্বশেষ আপডেট ০৮:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 104

জুলাই সনদ না হলে ফ্যাসিবাদ যাবে না: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে ফ্যাসিবাদী রাজনীতির অবসান সম্ভব নয়। রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করলেই জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে জয়পুরহাট তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে নানা রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা। শুধু সরকার পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না; রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও ইতিবাচক সংস্কার প্রয়োজন।

জামায়াতের এই নেতা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে নেওয়া কোনো উদ্যোগ দীর্ঘস্থায়ী হতে পারে না।

তিনি বলেন, একটি দেশের গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকে। তাই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও নিরপেক্ষ করার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে।

জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

সভাপতির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, বর্তমান বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন, অধ্যাপক নজরুল ইসলামসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই সনদ না হলে ফ্যাসিবাদ যাবে না: গোলাম পরওয়ার

সর্বশেষ আপডেট ০৮:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬