ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে অ্যান্টিভেনমে সাপে কাটা তরুণের প্রাণরক্ষা

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৪:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 51

চরফ্যাশনে অ্যান্টিভেনমে সাপে কাটা তরুণের প্রাণরক্ষা

ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম প্রয়োগ করে সাপে কাটা মুমূর্ষু এক তরুণকে সুস্থ করে তুলেছেন চিকিৎসকরা। সময়মতো হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ায় ২৭ বছর বয়সী কৃষক সোলাইমানের প্রাণ রক্ষা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা সোলাইমান বিষাক্ত সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুন্তাসির বিল্লাহর নেতৃত্বে মেডিকেল টিম দ্রুত চিকিৎসা শুরু করে। পরীক্ষা-নিরীক্ষার পর সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম প্রয়োগের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্র আরও জানায়, প্রয়োজনীয় ডোজ অ্যান্টিভেনম দেওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ধীরে ধীরে রোগীর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। একপর্যায়ে তিনি সুস্থ হয়ে ওঠেন।

চিকিৎসকরা জানান, সাপে কাটার পর দ্রুত হাসপাতালে এনে বিজ্ঞানসম্মত চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনায় ঝাড়ফুঁক বা ওঝার চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে রোগীর জীবন রক্ষা করা সম্ভব।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার ঘটনায় স্থানীয়দের মধ্যেও সচেতনতা তৈরি হয়েছে। সময়মতো হাসপাতালে নেওয়া এবং অ্যান্টিভেনম প্রয়োগের গুরুত্বের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে অ্যান্টিভেনমে সাপে কাটা তরুণের প্রাণরক্ষা

সর্বশেষ আপডেট ০৪:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬