ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসমাপ্ত আত্মজীবনী ইস্যুতে তদন্ত দাবি ব্লাস্টের

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 193

অসমাপ্ত আত্মজীবনী ইস্যুতে তদন্ত দাবি ব্লাস্টের

‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি বন্ধের দাবিতে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার শোরুমে হামলা, কর্মীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিক্রয়কর্মীদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখার অভিযোগে পুলিশের ভূমিকা তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ইউপিএলের কর্মীসহ সব প্রকাশক ও বই বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

ব্লাস্টের বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর বিকেলে কয়েকজন ব্যক্তি বাংলাবাজারে ইউপিএলের শোরুমে গিয়ে আক্রমণাত্মক আচরণ করেন। তারা শোরুমের শাটার নামিয়ে দেন এবং দুই বিক্রয়কর্মীকে হয়রানি করেন। পরে তাদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখার অভিযোগও ওঠে।

ব্লাস্ট বলছে, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত মৌলিক অধিকার। কোনো বইয়ের বক্তব্য বা বিষয়বস্তু নিয়ে আপত্তি বা সমালোচনা থাকলে তা শান্তিপূর্ণ, যুক্তিনির্ভর ও আইনসম্মতভাবে প্রকাশের সুযোগ রয়েছে।

সংগঠনটি আরও বলেছে, হুমকি, চাপ বা বলপ্রয়োগের মাধ্যমে কোনো বইয়ের প্রকাশ, প্রচার বা বিক্রি বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। কোনো প্রকাশনা নিষিদ্ধ, প্রত্যাহার বা সীমিত করার প্রয়োজন হলে তা সুস্পষ্ট আইনি ভিত্তি, যথাযথ প্রক্রিয়া ও আইনানুগ কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাধ্যমে করতে হবে।

ব্লাস্ট একই সঙ্গে প্রকাশক, বই বিক্রেতা ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অসমাপ্ত আত্মজীবনী ইস্যুতে তদন্ত দাবি ব্লাস্টের

সর্বশেষ আপডেট ০৭:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬