শিরোনাম
নরসিংদীতে বেলাব যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
- সর্বশেষ আপডেট ০৮:০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 176
নরসিংদীর বেলাব উপজেলা যুবলীগের আহ্বায়ক মোশাররফ হোসেন ভূইয়া রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার মোশাররফ হোসেন ভূইয়া রিপন কার্যক্রম নিষিদ্ধ বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শমসের আলী ভূইয়ার ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, মোশাররফ হোসেন ভূইয়া রিপনের বিরুদ্ধে বেলাব ও নরসিংদী সদর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।































