ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৩:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 146

নরসিংদীতে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

নরসিংদীতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানো ও প্রচার-প্রচারণা জোরদার করতে স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ও উপসচিব মো. সফি উল্লাহ।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, জেলা তথ্য অফিসার মো. উবাইদুল কবির মোল্লা, যুব উন্নয়নের উপপরিচালক মো. মাসুদুর রহমান, সমাজসেবার উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেরিন সুলতানা, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মোসা. মরিয়ম আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নরসিংদী প্রেসক্লাবের সহসভাপতি, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা ও দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক কাজী আনোয়ার কামাল সভায় বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাপক আহসানুল হক মিটন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা, প্রচার-প্রচারণা আরও জোরদার এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের সুযোগ ও কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আয়োজকরা জানান, গ্রাম পর্যায়ে বিচারসেবা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো হবে। এর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি অবহিত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

সর্বশেষ আপডেট ০৩:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬