ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ওইদিন ছুটি ঘোষণা হলে দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি রয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার হওয়ায় ওইদিন অফিস খোলা রাখার কথা। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়ার একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। ওইদিন ছুটি হলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

তবে ২২ অক্টোবরের ছুটির বিপরীতে পরবর্তী কোনো একটি ছুটির দিনে অফিস খোলা রাখার পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

এ বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

সর্বশেষ আপডেট ০৭:১৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬