ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

সরকারি ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে টানা সাত দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটি, ঐচ্ছিক ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হলেও এটি মূলত সনাতন ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য প্রযোজ্য। জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টরা এ ছুটির আওতায় থাকবেন না।

সরকারি ছুটির পঞ্জিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে রয়েছে সাধারণ ছুটি। ফলে দুর্গাপূজা উপলক্ষে সবার জন্য নির্ধারিত সরকারি ছুটি দুই দিন।

তবে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী উপলক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এর সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি যুক্ত করলে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ টানা সাত দিন ছুটি পাওয়া সম্ভব হবে।

এ ক্ষেত্রে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি ভোগের সুযোগ তৈরি হবে। তবে ২২ অক্টোবরের ছুটি না নিলে সংশ্লিষ্টরা অন্তত পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

অন্য ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য মূল সরকারি ছুটি থাকবে ২০ ও ২১ অক্টোবর। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ছুটির নীতিমালা অনুযায়ী অতিরিক্ত ছুটি সমন্বয় করতে পারবে।

দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে জরুরি ব্যাংকিং সেবার জন্য নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখা এবং অনলাইন ও এটিএম সেবা চালু রাখার ব্যবস্থা থাকবে।

এদিকে পুলিশ, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহসহ জরুরি ও নিত্যপ্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এ দীর্ঘ ছুটির সুবিধা পাবেন না। গণমাধ্যমকর্মীদেরও প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ

সর্বশেষ আপডেট ১২:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬