শিরোনাম
ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি শুরু
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 52
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে ঘিরে আগামী ২৪ মে থেকে দেশের স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসায় শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বৃহস্পতিবারই ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শেষ ক্লাস।
সংশোধিত ছুটির সূচি অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। পরে সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে আবার পাঠদান শুরু হবে। এতে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি পাচ্ছে।
অন্যদিকে মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসায় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। মাঝের সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মাদরাসা শিক্ষার্থীরা টানা ২৩ দিনের ছুটি ভোগ করবে।
































