AEJMC সম্মেলনে এইচ এম মুর্তজার চার গবেষণাপত্র, দুই পুরস্কার
- সর্বশেষ আপডেট ১১:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / 13
সাংবাদিকতা ও গণযোগাযোগ শিক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংগঠন Association for Education in Journalism and Mass Communication (AEJMC)-এর AEJMC2026 সম্মেলনে এইচ এম মুর্তজার চারটি গবেষণাপত্র নির্বাচিত ও উপস্থাপিত হয়েছে।
একই সঙ্গে পেয়েছি দুটি মর্যাদাপূর্ণ স্বীকৃতিও পেয়েছেন এই সাংবাদিক। AEJMC Media Ethics Division-এর Professional Relevance Award এবং AEJMC-RMIG (Religion and Media Interest Group)-এর Top Paper Award অর্জন করার বিষয়টি নিজের ফেসবুকে জানিয়েছেন মর্তুজা।
এছাড়া University of Oklahoma-এর Gaylord College প্রকাশিত সম্মেলনসংশ্লিষ্ট প্রকাশনায় তার গবেষণাকর্মও স্থান পেয়েছে।
এইচ এম মর্তুজা ফেসবুকে লিখেন, গবেষণা আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনের পাশাপাশি দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও সহকর্মীদের কাছ থেকে শেখার এবং একটি সমৃদ্ধ একাডেমিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও গভীরভাবে গবেষণা ও জ্ঞানচর্চায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।































