ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৪:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 11

নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন

নদী দূষণরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক এখনো কারখানার বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি স্থাপন করেননি। তাদের দ্রুত ইটিপির আওতায় আনা হবে। নদী দূষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন যেমন উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, একই ধারাবাহিকতায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৩২ জন। নির্বাচিত প্রতিনিধিদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

নির্বাচন ঘিরে সকাল থেকেই ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

নির্বাচন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) এবং নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নদী দূষণরোধে সবাইকে কাজ করতে হবে: খোকন

সর্বশেষ আপডেট ০৪:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬