ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলতে গিয়ে নিখোঁজ, শিশুর গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৪:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 12

খেলতে গিয়ে নিখোঁজ, শিশুর গলাকাটা লাশ উদ্ধার

শরীয়তপুরের ডামুড্যায় খেলতে বের হয়ে নিখোঁজ হওয়া সোয়াইফ হোসেন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাশন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোয়াইফ ওই গ্রামের সেলিম সরদারের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বের হওয়ার পর সোয়াইফ নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শিশুটিকে কেন এবং কারা হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শিধলকুড়া ইউনিয়নের আদাশন গ্রাম থেকে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খেলতে গিয়ে নিখোঁজ, শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট ০৪:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬