ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থী শাস্তির মুখে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০৮:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও মোট ৬ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত পৃথক পত্রে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৫ জুলাই র‍্যাগিংয়ের ঘটনায় আইন বিভাগের পাঁচজন, ১৯ আগস্ট মার্কেটিং বিভাগের ১৯ জন, ৯ আগস্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন এবং ২২ জুলাই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে এসব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। অন্যদের ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, জরিমানার অর্থ পত্র ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে দ্বিগুণ হারে জরিমানা আদায় করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, র‍্যাগিংয়ের ঘটনায় মোট ৪৮ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে এবং এসব শাস্তি কার্যকর করা হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে প্রতিটি বিভাগে তদন্ত কমিটি গঠনের জন্য চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি বিভাগ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী চার বিভাগের শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হয়েছে। আরেকটি বিভাগের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষার্থীদের নাম উল্লেখ না থাকায় পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন প্রতিবেদনে নামসহ তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

প্রক্টর আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে গবেষণা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। এতে র‍্যাগিংয়ের ঘটনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববিতে র‍্যাগিং: ৪৮ শিক্ষার্থী শাস্তির মুখে

সর্বশেষ আপডেট ০৮:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬