ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সর্বশেষ আপডেট ০৪:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 11

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টস ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকেও আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় বলে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, একটি ইউনিট দুপুর ২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছায়। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছেন কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সর্বশেষ আপডেট ০৪:৩৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬