ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রিফিংয়ে কাজী নজমুজ্জামান

পুরোপুরি আগুন নেভানোর পর বলা যাবে আর মরদেহ আছে কি না

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৪:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 146

ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেছেন, মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামের আগুন এখনও নির্বাপণ হয়নি। এখনো ধোঁয়া উড়ছে। পুরোপুরি অগ্নি নির্বাপণের পর বলা যাবে আর কোনো মরদেহ আছে কি না।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ কথা বলেন।

কাজী নজমুজ্জামান বলেন, গোডাউনে থাকা বিভিন্ন কেমিক্যালের ধোঁয়া থেকে টক্সিক গ্যাস তৈরি হয়ে বাতাসের সঙ্গে মিশে গেছে। এছাড়া ক্লোরিন গ্যাস ছড়িয়েছে; যা মানুষের শ্বাস-প্রশ্বাস, ফুসফুস, হার্ট ও ত্বকের সমস্যা হতে পারে। যা ঘনবসতির জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, বুয়েট থেকে একটি বিশেষজ্ঞ টিম আসবে, তারা দেখে পরামর্শ দেবেন। এরপর সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গার্মেন্টসের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে কিন্তু কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে।

কোনো মরদেহ আছে কি না জানতে চাইলে কাজী নজমুজ্জামান বলেন, পুরোপুরি অগ্নি নির্বাপণের পর বলা যাবে আর কোনো মরদেহ আছে কি না।

এর আগে, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কসমিক ফার্মা নামের রাসায়নিক গুদামে আগুনের খবর আসে ফায়ার সার্ভিসের কাছে। এরপর পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ব্রিফিংয়ে কাজী নজমুজ্জামান

পুরোপুরি আগুন নেভানোর পর বলা যাবে আর মরদেহ আছে কি না

সর্বশেষ আপডেট ০৪:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫