ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 11

দুর্গাপূজায় মিলছে টানা পাঁচ দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে টানা নয় দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকের শিক্ষার্থীরা। সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। এ সময়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কোনো ক্লাস হবে না।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষে শিক্ষার্থীদের ছুটি শুরু হবে। দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

সব মিলিয়ে ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা নয় দিন বিদ্যালয়ে যেতে হবে না শিক্ষার্থীদের। ছুটি শেষে ২৫ অক্টোবর, রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে।

অর্থাৎ দুর্গাপূজার সরকারি ছুটি পাঁচ দিন হলেও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকের শিক্ষার্থীরা টানা নয় দিনের অবকাশ পাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি

সর্বশেষ আপডেট ০৩:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬