ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
চারদফা চিঠির পরও ডিভাইস জমা হয়নি

হ্যাকিং তদন্তে জামায়াত আমিরের অসহযোগিতা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 125

জামায়াত আমিরের অসহযোগিতায় হ্যাকিং তদন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের মামলার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত ডিভাইস এখনো পায়নি তদন্ত সংস্থা। অ্যাকাউন্টটি ব্যবহারে শফিকুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনসহ সংশ্লিষ্ট ডিভাইস চেয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও সেগুলো তদন্তের জন্য হস্তান্তর করা হয়নি। আদালতের মাধ্যমেও ডিভাইস চাওয়া হয়েছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-দক্ষিণ ইউনিট। তদন্ত কর্মকর্তা বাদী মো. সিরাজুল ইসলামের কাছে ডিভাইস ও অন্যান্য আলামত চেয়ে চার দফা চিঠি দিয়েছেন। তদন্তের স্বার্থে এসব ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার প্রয়োজনীয়তার কথাও জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সেগুলো তদন্ত সংস্থার হাতে পৌঁছায়নি।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সংশ্লিষ্ট ডিভাইসের ফরেনসিক পরীক্ষা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অ্যাকাউন্টে কখন, কোথা থেকে এবং কীভাবে প্রবেশ করা হয়েছে, লগইন বা সেশন-সংক্রান্ত তথ্য, ম্যালওয়্যার কিংবা ফিশিংয়ের কোনো আলামত ছিল কি না; এসব বিষয়ে তথ্য পাওয়ার সুযোগ থাকে। ফলে হ্যাক হওয়া অ্যাকাউন্টের পক্ষের ডিভাইস না পাওয়ায় তদন্তে ঘাটতি তৈরি হয়েছে।

মামলার তদন্তসংশ্লিষ্ট সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাজিফুল ইসলাম বাবু বলেন, আদালতের অনুমতি নিয়ে বাদীর কাছে একাধিকবার ডিভাইস চাওয়া হয়েছে। কিন্তু এখনো তা পাওয়া যায়নি। এক্স কর্তৃপক্ষের কাছেও তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে সেখান থেকেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ডিভাইস পাওয়া গেলে তদন্তে সুবিধা হবে বলে জানান তিনি।

অন্যদিকে মামলার বাদী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম বলেন, মামলা করার সময় বেশ কিছু কাগজপত্র ও তথ্যপ্রমাণ তদন্ত কর্মকর্তাদের দেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের অনুসন্ধানী প্রতিবেদন, হ্যাকিং কীভাবে সংঘটিত হয়েছে সে বিষয়ে তাদের গবেষণা, তথ্যপ্রমাণ ও বিশেষজ্ঞ মতামতের বিষয়গুলোও রয়েছে।

তিনি বলেন, তদন্তের স্বার্থে ডিবি যে ডিভাইসগুলো চেয়েছে, সেগুলো দেওয়ার বিষয়ে ডিবি কার্যালয়ে গিয়ে দুবার আলোচনা করা হয়েছে। ডিভাইস হস্তান্তরের আইনি প্রক্রিয়া এবং সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এসব বিষয়ে সমঝোতা হলে ডিভাইস দিতে তারা প্রস্তুত বলে জানান তিনি।

এদিকে মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিন পাওয়া বঙ্গভবনের সাবেক সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পুলিশ তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে পরীক্ষা করলেও এখন পর্যন্ত কোনো তথ্যপ্রমাণ পায়নি। তিনি নিজেকে এ ঘটনায় ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে বলেও দাবি করেছেন। এর আগে আদালত তাকে জামিন দেন।

ঘটনার সূত্রপাত গত ৩১ জানুয়ারি। ওই দিন জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে নারীদের বিষয়ে একটি আপত্তিকর পোস্ট প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, অ্যাকাউন্টটি হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছে। পরে এ ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি এবং এরপর মামলা করা হয়।

মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। ৩ ফেব্রুয়ারি রাতে ডিবি ছরওয়ারে আলমকে আটক করে। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক পরীক্ষার কথা জানিয়েছিল পুলিশ। পরদিন আদালত থেকে তিনি জামিন পান।

ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও হ্যাকিংয়ের ঘটনায় ব্যবহৃত প্রযুক্তিগত প্রমাণ, অ্যাকাউন্টে প্রবেশের উৎস এবং ঘটনার সঙ্গে কারা জড়িত; এসব বিষয়ে তদন্তের চূড়ান্ত তথ্য এখনো সামনে আসেনি। ফলে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত ডিভাইস হস্তান্তর ও ফরেনসিক পরীক্ষা তদন্তের পরবর্তী ধাপে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চারদফা চিঠির পরও ডিভাইস জমা হয়নি

হ্যাকিং তদন্তে জামায়াত আমিরের অসহযোগিতা

সর্বশেষ আপডেট ০৮:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬