ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ডিএমপি কমিশনার

তিন মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 8

ডিএমপি কমিশনার

আগামী তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন বরাদ্দ করা জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। তাই এগুলো চুনকুটিয়ায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাসের টার্মিনাল ও ডিপো আলাদা করার কাজও চলছে।

তিনি জানান, মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে এর ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে। নতুন বরাদ্দ করা জায়গায় প্রায় ৮০টি বাস রাখার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় বাস মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। তারা বলেন, ঢাকার বাস টার্মিনালগুলোতে যানজট কমাতে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

অন্যদিকে মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিএমপি কমিশনার

তিন মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

সর্বশেষ আপডেট ০৩:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬