ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে পাসের খবর জানা হলো না রাসেলের

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 125

এসএসসিতে পাসের খবর জানা হলো না রাসেলের

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর যখন চারদিকে আনন্দের আবহ, তখন ভোলার চরফ্যাশনে এক পরিবারে চলছে শোকের মাতম। পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিজের ফল জানার সুযোগ পেল না মেধাবী শিক্ষার্থী মো. রাসেল। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে।

রাসেল চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কালামের একমাত্র ছেলে। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৩০ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। ভবিষ্যতে উচ্চশিক্ষা নিয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল তার।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক মোটরের সুইচ বোর্ডে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় রাসেল। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাসেল ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে এবং চার বোনের একমাত্র ভাই। একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা এখন শোকে পাথর। যে ছেলেকে ঘিরে তাদের ছিল অনেক স্বপ্ন, তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

রাসেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বিদ্যালয় দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়েও। শিক্ষক ও সহপাঠীরা জানান, রাসেল শান্ত, ভদ্র ও বিনয়ী স্বভাবের ছিল। পড়াশোনার প্রতিও তার ছিল গভীর আগ্রহ।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ফল প্রকাশের পর রাসেল ভালো ফল করেছে জানতে পেরে শিক্ষক ও সহপাঠীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সহপাঠীর সাফল্যের আনন্দের সঙ্গে তার না থাকার বেদনা মিলেমিশে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

রাসেলের এমন অকাল মৃত্যু পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এসএসসিতে পাসের খবর জানা হলো না রাসেলের

সর্বশেষ আপডেট ০৪:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬