ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাইস কুকারে ভাত বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 7

রাইস কুকারে ভাত বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাইস কুকারে ভাত রান্নার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারন খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার আসাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারন খাতুন ওই গ্রামের বাসিন্দা মাসুদ হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের জন্য রাইস কুকারে ভাত বসাতে গিয়ে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন শাহারন খাতুন। এ সময় বিদ্যুতের বোর্ডটি ভেঙে তার হাতের সঙ্গে খুলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের মেঝেতে বিদ্যুতের তার হাতে জড়ানো অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তার আগেই তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রাইস কুকারে ভাত বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

সর্বশেষ আপডেট ০৫:৫১:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬