ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
আটক স্বামী-শাশুড়ি

নালিতাবাড়ীতে বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু

পুলক রায়, শেরপুর
  • সর্বশেষ আপডেট ১২:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 30

নালিতাবাড়ীতে বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বিয়ের ছয় দিনের মাথায় লিমা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর এক লাখ ৭০ হাজার টাকা দেনমোহরে পারিবারিকভাবে একরামুলের সঙ্গে লিমার বিয়ে হয়। গত রোববার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান তিনি। মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়িতে ফেরার পর বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র নিয়ে বিরোধ দেখা দেয়।

পরিবারের দাবি, এ বিরোধের জেরে লিমাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে স্বামী একরামুলের দাবি, মাঝরাতে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে একটি সেমিপাকা ঘরের সানশেডে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রীর মরদেহ দেখতে পান। পরে তিনি মরদেহটি নামিয়ে অন্যদের জানান।

রাত ৩টার দিকে লিমার অসুস্থতার কথা জানিয়ে তাঁর ভগ্নিপতিকে ফোন করেন একরামুল। পরে ভোর ৪টার দিকে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহাদ রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই নববধূর মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক আব্দুল হান্নান জানান, নববধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আটক স্বামী-শাশুড়ি

নালিতাবাড়ীতে বিয়ের ছয় দিনের মাথায় নববধূর মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬