ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কর্মসূচি প্রত্যাহার

৩০ জুলাই খোলা থাকবে সারা দেশের সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 123

৩০ জুলাই খোলা থাকবে সারা দেশের সিএনজি স্টেশন

আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে নির্ধারিত দিনে দেশের সব সিএনজি স্টেশন স্বাভাবিকভাবেই খোলা থাকবে।

সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে চলমান গ্যাসসংকট এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এর আগে কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবিতে ৩০ জুলাই সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

তবে ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার করা হলেও দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সংগঠনের নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধের কর্মসূচি কার্যকর করা হবে।

অ্যাসোসিয়েশনের চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন বর্তমান ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে গ্যাসের মূল্য সমন্বয়ের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু, গ্যাসের দাম বৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত আদায়ের প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কর্মসূচি প্রত্যাহার

৩০ জুলাই খোলা থাকবে সারা দেশের সিএনজি স্টেশন

সর্বশেষ আপডেট ০২:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬