ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 205

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল। ছবি: সংগৃহীত

রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশন পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। একই সঙ্গে ঈদুল ফিতরের আগে-পরে সড়কপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্যাস বিতরণ ব্যবস্থায় স্বল্পচাপ সমস্যা কমানো এবং রমজান মাসে বিদ্যুৎ খাতে বাড়তি গ্যাসের চাহিদা মেটাতে এই নতুন সময়সূচি কার্যকর করা হচ্ছে। বিশেষ করে ইফতারের সময় বিদ্যুৎ ব্যবহারের চাপ বেড়ে যাওয়ায় উৎপাদন অব্যাহত রাখতে গ্যাস সরবরাহ অগ্রাধিকারভিত্তিতে বিদ্যুৎকেন্দ্রে দেওয়া হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চ পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। আগে যেখানে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ রাখা হতো, সেখানে এখন অতিরিক্ত তিন ঘণ্টা যুক্ত হয়ে মোট ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

অন্যদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহনের চাপ বিবেচনায় ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে ঈদযাত্রায় জ্বালানি সংকট বা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

এছাড়া ঈদের পর ২৬ মার্চ থেকে আবার আগের নিয়মে ফিরে যাবে সময়সূচি। সে অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

কর্তৃপক্ষের প্রত্যাশা, এই সমন্বিত পদক্ষেপের ফলে রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা সহজ হবে এবং ঈদকে কেন্দ্র করে সড়কপথে যাত্রী পরিবহনে কোনো বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল

সর্বশেষ আপডেট ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬