ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 12

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত। তবে ১১ দলীয় জোট সরকার বা প্রধানমন্ত্রীর শত্রু নয়, বরং দেশের বৃহত্তর স্বার্থে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকারের ভেতর ও রাজনৈতিক অঙ্গনে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে। যারা বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তার ভাষ্য, প্রকাশ্য বিরোধীদের চেয়ে ক্ষমতার কাছাকাছি থাকা ব্যক্তিদের মাধ্যমে বড় ধরনের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা বেশি।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের স্বার্থে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে গুরুত্ব দিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির

সর্বশেষ আপডেট ১০:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬