ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 6

সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের সুদসহ পুরো অর্থ ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, কোনো আমানতকারীর অর্থ থেকে ‘হেয়ার কাট’ বা কোনো ধরনের কর্তন করা হবে না। তবে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বিবেচনায় টাকা ফেরত দিতে কিছুটা সময় লাগতে পারে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব হলো ব্যাংক খাতের সংকটের ন্যায়সঙ্গত সমাধান করা। জনগণের স্বার্থ রক্ষায় সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি জানান, ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬-এর আওতায় এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে নতুন ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সব আমানতকারীর দাবি সংরক্ষিত থাকবে।

অর্থমন্ত্রী আরও জানান, আমানত সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী সুরক্ষিত আমানতের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ঋণ অনিয়ম ও অর্থপাচারের ঘটনায় বিশেষ ফরেনসিক অডিট চলছে। দায়ীদের সম্পদ রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে প্রয়োজনে নিলামের মাধ্যমে বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়াও চলছে।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু ব্যাংক খাতের দুর্নীতি ও অর্থপাচারের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দায়ীদের বিচার এবং তাদের সম্পদ বিক্রি করে দ্রুত আমানত ফেরতের দাবি জানান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে

সর্বশেষ আপডেট ১০:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬