অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা
- সর্বশেষ আপডেট ০৮:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 13
মেয়েদের জন্য অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক করেছিল। বর্তমান সরকার সেই সুযোগ বাড়িয়ে ডিগ্রি বা অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করতে চায়।
তিনি বলেন, অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের বৃত্তিও দেওয়া হবে।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।




































