ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পারমাণবিক বিদ্যুতের প্রস্তুতিতে স্মার্ট গ্রিডের নির্দেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 13

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রেক্ষাপটে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও সমন্বিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। একই সঙ্গে স্মার্ট গ্রিড ও গবেষণা সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে সঞ্চালন ও বিতরণ সংস্থাগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী।

সভায় বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা, সীমাবদ্ধতা, স্মার্ট গ্রিড প্রযুক্তি, পারমাণবিক বিদ্যুৎ সংযুক্তির চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলার জন্য কার্যকর প্রস্তুতি নিতে হবে। তাঁর মতে, বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, আধুনিক ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা গড়ে তুলতে একটি জাতীয় গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা প্রয়োজন। একই সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ সংক্রান্ত প্রস্তুতির অংশ হিসেবে পিজিসিবিকে গবেষণা ও ধারণাপত্র (কনসেপ্ট পেপার) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে এসব প্রস্তাব মূল্যায়ন করা হবে এবং তাদের সুপারিশ অনুযায়ী সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ইতোমধ্যে গ্যাসনির্ভর বিদ্যুৎ থেকে ধীরে ধীরে কয়লা ও সৌরবিদ্যুতের দিকে অগ্রসর হয়েছে। এখন পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার পথে রয়েছে দেশ। তবে এ ক্ষেত্রে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে সঠিক সমন্বয় না থাকলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

এ কারণে একটি কার্যকর স্মার্ট গ্রিড ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা ও ওয়ার্কিং পেপার তৈরির নির্দেশও দেন তিনি।

এ ছাড়া পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থা উচ্চপ্রযুক্তিনির্ভর ও জটিল হওয়ায় জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানান মন্ত্রী।

সভায় আরও জানানো হয়, বিদ্যুৎ খাতে কিছু অপ্রয়োজনীয় প্রকল্প ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, পিজিসিবির প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পারমাণবিক বিদ্যুতের প্রস্তুতিতে স্মার্ট গ্রিডের নির্দেশ মন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৮:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬