শিরোনাম
রিজার্ভ আবার বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 117
অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত দিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,৩৩০.৭২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩০,৬৭৪.০৭ মিলিয়ন ডলার।
এর আগের দিনের তুলনায়ও রিজার্ভে সামান্য বৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে বলা হয়, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ ও কিছু বৈদেশিক লেনদেন ভারসাম্য রক্ষায় এই বৃদ্ধি হয়েছে।
অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বাড়া সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নির্ভর করবে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতার ওপর।































