ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোর্তোতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, পর্তুগাল
  • সর্বশেষ আপডেট ০৮:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 220

পোর্তোতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগালের পোর্তো শাখার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ মার্চ ২০২৬) শহরের রুয়া দু লওরেইরো ১৯-এ অবস্থিত হযরত হামজা (রা:) জামে মসজিদে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পোর্তো বিএনপির আহ্বায়ক মামুন হাজারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি শাহ আলম কাজলসহ পিন্টু প্রধান, মাছুমুর রহমান, আজিজ আহমেদ, বাদশা ইসলাম, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন, মইন উদ্দীন, হোসেন রনি, মনির মোল্লা, স্বপন পাটোয়ারী, রিপন এবং আনোয়ার অপুসহ স্থানীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক অনন্য পরিবেশ বিরাজ করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পোর্তোতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সর্বশেষ আপডেট ০৮:৫২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬