ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 170

নজরুল ইসলাম খান

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, সানজিদা খানমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং এ বিষয়ে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

তদন্তাধীন অবস্থায় তিনি বিদেশে চলে যেতে পারেন—এমন আশঙ্কার কথা উল্লেখ করে দুদক জানায়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।

অন্যদিকে, নজরুল ইসলাম খানের বিরুদ্ধেও একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদকের তথ্যমতে, উদ্দীপন এনজিওর চেয়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য ব্যক্তিদের সুযোগ দিয়ে আর্থিক সুবিধা নেওয়া, অর্থ পাচার এবং ঘুষ-ভিত্তিক বদলি বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রেও অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

দুদক তাদের আবেদনে উল্লেখ করে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। এ প্রেক্ষাপটে আদালত দুজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক সচিব নজরুল ইসলাম খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট ০৪:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬