ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান, সতর্কতা জারি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 63

১২ জানুয়ারি ২০২৬ তেহরানে সরকারপন্থী সমাবেশে সাঁজোয়া যানের পাশে দাঁড়িয়ে ছিলেন ইরানের পুলিশ বিশেষ বাহিনীর দুই সশস্ত্র সদস্য।

ইরানে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়তে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস। একই সঙ্গে সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানায়, পরিস্থিতি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় সম্ভব হলে এখনই ইরান ত্যাগ করতে হবে। দেশ ছাড়ার ক্ষেত্রে এমন পরিকল্পনা রাখতে বলা হয়েছে, যা মার্কিন সরকারের সরাসরি সহায়তার ওপর নির্ভরশীল নয়।

সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে ইরানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিভিন্ন সড়ক বন্ধ রয়েছে, গণপরিবহণে ব্যাঘাত ঘটছে এবং ইন্টারনেট সংযোগে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। সরকার মোবাইল, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছে। পাশাপাশি ইরান থেকে আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে আনা হয়েছে বা বাতিল করা হচ্ছে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, নাগরিকদের দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিচ্ছিন্নতার জন্য মানসিক ও প্রযুক্তিগতভাবে প্রস্তুত থাকতে হবে এবং বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা করতে হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে দেশ ছাড়ার বিষয়েও বিবেচনা করতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ইরানে মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে যেকোনো ধরনের বিক্ষোভ, জনসমাবেশ বা রাজনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে চলার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ‘লো প্রোফাইল’ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব নাগরিক কোনো কারণে দেশ ছাড়তে পারছেন না, তাদের নিজ বাসভবন বা অন্য নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যাপ্ত খাদ্য, পানি, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখার আহ্বান জানিয়েছে দূতাবাস।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হলো, যা আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান, সতর্কতা জারি

সর্বশেষ আপডেট ০৪:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬