ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ মাকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 125

অসুস্থ মাকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

অসুস্থ মাকে দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এবাদুল হক (৫৫) ও তার স্ত্রী সাজেদা খাতুন (৫০)। শুক্রবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর বেপারীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এবাদুল হক স্ত্রী ও পাঁচ বছর বয়সী নাতি রিফাতকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে বাড়ির পথে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এবাদুল হক, আর গুরুতর আহত সাজেদা খাতুনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

দুর্ঘটনায় আহত হয়েছেন নাতি রিফাত ও সিএনজিচালক বাদল মিয়া (৩২)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত এবাদুল হক ভালুকার হবিরবাড়ি এলাকার একটি কটন মিলে চাকরি করতেন। কর্মস্থলের কাছেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। মায়ের অসুস্থতার খবর পেয়ে সকালে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপভ্যান ও সিএনজি উদ্ধার করেছে। এবাদুল হকের মরদেহ থানায় আনা হয়েছে, এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অসুস্থ মাকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫