ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল নেবে ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 156

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে একটি নৌকার কাছে পাখি উড়ছে, ছবিটি ওমানের মুসান্দাম থেকে তোলা, ২ মার্চ, ২০২৬। রয়টার্স

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ বহন হয় হরমুজ প্রণালির মাধ্যমে। ইরান এখন ওই প্রণালিতে যাতায়াতকারী জাহাজ থেকে ট্রানজিট ফি বা টোল নেওয়ার প্রস্তাব বিবেচনা করছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির এক সংসদ সদস্য এ তথ্য জানিয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, কৌশলগত এই পানিপথে তেহরানের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করাই মূল উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনা বাড়ার পর থেকে ইরান প্রণালির ওপর চলাচলকারী কিছু জাহাজের যাতায়াতে বাধা দিচ্ছে, বিশেষ করে যেগুলোকে তারা শত্রু বা বিদেশি মিত্র হিসেবে দেখছে।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানিয়েছে, সংসদে একটি বিল নিয়ে আলোচনা চলছে। এতে শিপিং, জ্বালানি ও খাদ্য সরবরাহের জন্য এই পথ ব্যবহারকারী দেশগুলোকে ইরানকে টোল ও ট্যাক্স দিতে হবে।

দেশটির এক উপদেষ্টা বলেন, যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালির জন্য নতুন নীতিমালা চালু হবে। এর ফলে যারা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের জাহাজের চলাচল সীমিত করা সম্ভব হবে।

মেহের নিউজ এজেন্সির বরাতে মোহাম্মদ মোখবার জানিয়েছেন, “কৌশলগত অবস্থান ব্যবহার করে আমরা পশ্চিমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারি এবং এই পানিপথে তাদের জাহাজ চলাচল বন্ধ করতে পারি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল নেবে ইরান

সর্বশেষ আপডেট ০৮:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬