সৌদি ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলছে ভিসা
- সর্বশেষ আপডেট ০৮:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 23
পর্যটকদের জন্য প্যাকেজ ভিসা নামে একটি অত্যাধুনিক ডিজিটাল উদ্যোগ গ্রহন করেছে সৌদি সরকার। লক্ষ হলো সৌদি আরব ভ্রমণকে আরও সহজ, স্মার্ট এবং ইনক্লুসিভ করে তোলা।
এই উদ্যোগে ট্যুর প্যাকেজ বুকিং এবং পর্যটন ভিসা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
অর্থাৎ, আপনার ফ্লাইট, হোটেল এবং ভিসা আবেদনÍসবকিছুই একই সঙ্গে সম্পন্ন হবে কোন ঝামেলা ছাড়াই।

পর্যটকরা ফ্লাইট ও হোটেলের পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী ভ্রমণসূচি, বিভিন্ন ইভেন্ট এবং পর্যটন কার্যক্রমও একই বুকিংয়ের সঙ্গে যুক্ত করতে পারবেন।
প্রাথমিকভাবে বাংলাদেশসহ নির্বাচিত কিছু দেশে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এই সেবা চালু হয়েছে।
সৌদি আরবের পর্যটন খাতকে আরও সহজলভ্য ও ভ্রমণবান্ধব করে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব এই উদ্যোগ গ্রহন করেছে। ইতোমধ্যে সৌদি আরব পর্যটকদের জন্য ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালু করেছে । ২০২৫ সালের আরব বিশ্বের এই ঐতিহ্যবাহী দেশটি ভ্রমণ করেছেন ২ কোটি ৯০ লাখেরও বেশি আন্তর্জাতিক পর্যটক।
সৌদি আরব হতে পারে আপনার পরবর্তী পছন্দের ভ্রমণ গন্তব্য।






































